গ্রাহকের সন্তুষ্টিই আমাদের প্রধান অগ্রাধিকার। তাই পণ্য নিয়ে কোনো সমস্যা হলে নিচের শর্তসাপেক্ষে রিটার্ন বা রিফান্ড সুবিধা প্রদান করা হয়।
১. রিটার্ন নীতিমালা
-
ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য: যদি ডেলিভারিকৃত পণ্য ক্ষতিগ্রস্ত, ত্রুটিপূর্ণ অথবা অর্ডারের সাথে মেলেনা, তাহলে ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার কেয়ার টিমকে জানাতে হবে।
-
রিটার্নের শর্ত: পণ্য অবশ্যই অক্ষত, অব্যবহৃত ও মূল প্যাকেজিং সহ ফেরত দিতে হবে।
-
নন-রিটার্নেবল পণ্য: নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি এমন খাদ্যপণ্য, তাজা ফল-সবজি বা অফারকৃত কিছু পণ্যের ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য নয়।
২. রিফান্ড নীতিমালা
-
অনলাইন পেমেন্ট: যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রিফান্ড মূল পেমেন্ট পদ্ধতিতেই করা হবে। ব্যাংক বা পেমেন্ট গেটওয়ের কারণে রিফান্ড সম্পন্ন হতে ৫-৭ কর্মদিবস সময় লাগতে পারে।
-
ক্যাশ অন ডেলিভারি: নগদ পেমেন্ট করা হলে যাচাই শেষে গ্রাহকের পছন্দ অনুযায়ী ব্যাংক একাউন্ট বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে রিফান্ড দেওয়া হবে।
-
আংশিক রিফান্ড: অর্ডারের কিছু পণ্য ফেরত দিলে শুধুমাত্র ফেরত দেওয়া অংশের মূল্য রিফান্ড করা হবে।
৩. অতিরিক্ত নির্দেশনা
-
রিটার্ন বা রিফান্ডের জন্য পণ্যের ছবি, অর্ডার নম্বর ও সমস্যার বিস্তারিত তথ্য প্রদান করতে হবে।
-
কোনো প্রকার ভুল তথ্য বা শর্ত ভঙ্গ হলে ঘরের বাজার রিটার্ন/রিফান্ড বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
আমাদের এই নীতিমালা গ্রাহকের সুবিধা ও সেবার মান বজায় রাখার জন্য প্রণীত।